National

হাসপাতাল, ওষুধের দোকানে পুরনো নোট চলবে ২৪ তারিখ পর্যন্ত

আগামী ২৪ নভেম্বর রাত ১২টা পর্যন্ত হাসপাতালের বিল পুরনো নোটেই মেটানো যাবে। এটা সরকারি ও বেসরকারি সব হাসপাতালের ক্ষেত্রেই প্রযোজ্য। এদিন এমনই জানালেন কেন্দ্রীয় অর্থসচিব শক্তিকান্ত দাস। ফলে হাসপাতালে বিল মেটানো নিয়ে ভোগান্তি কিছুটা হলেও কমবে বলে মনে করছে আমজনতা। সরকারি হাসপাতালগুলোয় এরফলে সুবিধা হলেও বেসরকারি হাসপাতালগুলো এসব মানতে চাইছে না বলে বহু মানুষ অভিযোগ করেছেন।

হাসপাতালের পাশাপাশি ওষুধের দোকানের ক্ষেত্রেও পুরনো নোটে বিল মেটানো যাবে বলে জানিয়েছেন অর্থসচিব। বহু মানুষকে প্রতিদিন ওষুধের ওপর বেঁচে থাকতে হয়। অনেকের জীবনদায়ী ওষুধই বেঁচে থাকার চাবিকাঠি। এসব মানুষের জন্য সিদ্ধান্ত কার্যকরী ভূমিকা নেবে বলেই মনে করছেন অনেকে। যদিও বাস্তবে পাড়ার ছোটখাটো ওষুধের দোকানগুলো পুরনো নোট নিতে চাইছে না বলেই অভিযোগ করেছেন অনেকে।

News Desk

স্ত্রীর বিরুদ্ধে অতি বিরল অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ যুবক, শুনে স্তম্ভিত সকলেই

স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…

April 2, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026