National

কেন্দ্রীয় মন্ত্রীকে চড় মারল যুবক

গত শনিবার রাতে একটি অনুষ্ঠানে বক্তব্য রেখে মঞ্চ থেকে নেমে আসছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওলে। মঞ্চের নিচে নেমে আসার সঙ্গে সঙ্গে কাউকে কিছু বুঝতে না দিয়েই তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে এক যুবক। তাঁকে ধাক্কা দেয়। তারপর মন্ত্রীর গালে একটা চড় কষায়। মুহুর্তের চমক কাটিয়ে মন্ত্রীকে আক্রমণের হাত থেকে রুখতে ছুটে আসেন তাঁর কয়েকজন অনুগামী। তাঁরা ওই যুবকে চেপে ধরেন। এগিয়ে আসেন রামদাস আঠাওলের নিরাপত্তারক্ষীরাও। দ্রুত ওই যুবককে পাকড়াও করে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। পরে তাকে আটক করে পুলিশ।

ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানের অম্বরনাথ শহরে। কেন ওই যুবক এমন কাণ্ড ঘটাল তা এখনও পরিস্কার নয়। যদিও সে রামদাসের রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ারই একজন কর্মী বলে জানতে পারা গেছে। নিজের দলেরই প্রেসিডেন্টের সঙ্গে এমন আচরণ সে কেন করল তা জানার চেষ্টা করছে পুলিশ।

‌(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026