National

বধূ নির্যাতনের জের, শ্বশুরের হাতে জামাই খুন

গীতাঞ্জলি ও দীনেশ্বর বামনে। সম্পর্কে স্বামী-স্ত্রী। শনিবার রাত ভোরের দিকে তাঁরা হাজির হন বাসারগি গ্রামে। একটি উৎসবে যোগ দিতেই তাঁদের সেখানে আসা। এখানেই গীতাঞ্জলির বাপের বাড়ি।

গ্রামে আসার পর স্বামীস্ত্রীর মধ্যে আচমকাই ঝগড়া লেগে যায়। ক্রমশ ঝগড়া বাড়তে থাকার পর একসময়ে দীনেশ্বর স্ত্রী গীতাঞ্জলিকে এলোপাথাড়ি মারতে শুরু করে।

মেয়েকে এভাবে জামাইয়ের হাতে মার খেতে দেখে স্থির থাকতে পারেনি গীতাঞ্জলির বাবা আন্না শিণ্ডে। একসময়ে জামাইয়ের হাত চেপে ধরে সে।

জামাইয়ের হাত চেপে ধরেই ক্ষান্ত হয়নি আন্না। জামাইকে টেনে নিয়ে গিয়ে বেঁধে ফেলে একটি ল্যাম্পপোস্টে। তারপর শুরু হয় জামাইকে মার। চলতে থাকে লাথি, ঘুষি, লাঠিপেটা। রাগে অন্ধ হয়ে মারতে থাকে আন্না।

একসময়ে এমন প্রবল মারে অচেতন হয়ে পড়ে জামাই দীনেশ্বর। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এদিকে স্বামীর হাতে বেদম প্রহারে আহত গীতাঞ্জলিকে হাসপাতালে ভর্তি করতে হয়। পুলিশ আন্নাকে গ্রেফতার করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মীন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 2, 2026

স্ত্রীর বিরুদ্ধে অতি বিরল অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ যুবক, শুনে স্তম্ভিত সকলেই

স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…

April 2, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026