ফাইল : বন্যাবিধ্বস্ত কেরালা, ছবি - আইএএনএস
বন্যাবিধ্বস্ত কেরালাকে নতুন করে গড়ে তুলতে হাত বাড়িয়ে দিল জার্মানি। জার্মান রাষ্ট্রদূত শুক্রবার পরিস্কার করে জানিয়ে দিয়েছেন গত অগাস্ট মাসে ভয়ংকর বন্যায় বিধ্বস্ত কেরালার পুনর্গঠনে জার্মানি সবরকম সাহায্য দিতে চায়। সে ত্রাণ হোক বা অতি সরল সুদে ঋণ দিয়ে অথবা পুনর্গঠনের বিভিন্ন প্রকল্পে সক্রিয় ভূমিকা নিয়ে। এককথায় জার্মানি চায় কেরালায় যে রিবিল্ড প্রোজেক্ট শুরু হয়েছে তা গড়ে তুলতে।
ভারতে কর্মরত জার্মান রাষ্ট্রদূত মার্টিন নে বলেন, জার্মানি ইতিমধ্যেই কেন্দ্রের সাথে এ বিষয়ে কথা বলেছে। কেরালায় যে কোনও আবহাওয়ার বিরুদ্ধে লড়ার ক্ষমতা সম্পন্ন ব্রিজ ও সড়ক নির্মাণে ৭২০ কোটি টাকা পর্যন্ত সরল সুদে ঋণ দিতে তাঁরা প্রস্তুত। এছাড়া পরিকাঠামো উন্নয়নে প্রযুক্তিগত সহায়তা প্রদান করতে ২৪ কোটি টাকার একটি অনুদানও দিতে চেয়েছে জার্মানি।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…
পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…
২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…