ভোট দিলেন চিরঞ্জীবী, ছবি - আইএএনএস
তেলেঙ্গানায় শুক্রবার বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণে নজর কাড়ল ভোটার লাইনে তারকাদের উপস্থিতি। সে দক্ষিণী সিনেমার মহাতারকা চিরঞ্জীবী হন বা সুপারস্টার নাগার্জুন, অথবা হালফিল দক্ষিণী সিনেমার দাপুটে নায়ক জুনিয়র এনটিআর বা টেনিস তারকা সানিয়া মির্জা। এছাড়াও এদিন ভোট দিতে দেখা গেল বাহুবলী সিনেমার পরিচালক রাজামৌলি, অভিনেতা ভেঙ্কটেশ, আল্লু অর্জুন, শ্রীকান্ত, নাগা বাবু, বরুণ তেজ সহ একগুচ্ছ রুপোলী পর্দার নক্ষত্রকে। এঁদের অধিকাংশকেই দেখা যায় জুবিলি হিলসের বিভিন্ন বুথে। সকলেই ভোটদানের পর আঙুলে কালির ছাপসহ চিত্রগ্রাহকদের পোজ দেন।
যত তারকারা ভোট দিতে আসবেন ততই বাড়বে সাধারণ মানুষের মধ্যে ভোটদানের উৎসাহ। যেমন চিরঞ্জীবী এদিন সাংবাদিকদের বলেন, ভোটদান সকলের দায়িত্ব। তাই সকলের ভোট দেওয়া উচিত। চিত্রতারকাদের পাশাপাশি এদিন ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু, তাঁর কোচ পুলেল্লা গোপীচাঁদ, টেনিস তারকা সানিয়া মির্জাকেও ভোট দিতে দেখা যায়। তেলেঙ্গানার ১১৯টি আসনে এদিন ভোটগ্রহণ হয়।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…
বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…
কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…