সেলফি, প্রতীকী ছবি
রাজস্থান ও তেলেঙ্গানায় শুক্রবার সকাল থেকেই শুরু হয়েছে ভোটগ্রহণ। ২ জায়গাতেই সকালের দিকে ধীরে ভোট পড়ছিল। এরমধ্যেই তেলেঙ্গানার গ্রেটার হায়দরাবাদের রাজেন্দ্রনগর আসনের একটি বুথে ভোটদানের সেলফি ক্যামেরাবন্দি করতে যান শিব শঙ্কর নামে এক যুবক। বিষয়টি নজরে পড়ে পোলিং অফিসারের। তিনি তখনই প্রতিবাদ করেন। বুথের মধ্যে মোবাইল ফোন নিয়ে ঢোকাই নিষেধ। সেখানে ফোন নিয়ে শুধু ঢোকাই নয়, সেলফিও নিতে যাওয়া শিব শঙ্করকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ভোটদানের গোপনীয়তা আইনের আওতায় তাঁকে গ্রেফতার করে পুলিশ।
সাধারণত দেখা যায় প্রথম ভোট দিতে আসা তরুণ-তরুণীর মধ্যে জীবনের প্রথম ভোটদানের ছবি তুলে রাখার একটা প্রবণতা রয়েছে। কিন্তু তা আইনবিরুদ্ধ। নির্বাচন কমিশন এ বিষয়ে বারবার সতর্কও করেছে। তবে ভোট দেওয়ার পর আঙুলে কালি লাগানো ছবি বুথের বাইরে এসে তোলায় কোনও বাধা নেই।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…
এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…
মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…
বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…
কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…