National

ঘুম ভেঙে ছেলে দেখল মাকে কুপিয়ে মেরে নিজের গলা কেটে ফেলল বাবা

১১ বছরের এক কিশোরের চোখের সামনে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। যা হয়তো ওই কিশোরের জীবনকে তছনছই করে দিলনা। সারা জীবনের জন্য তাকে দিয়ে গেল এক না ভুলতে পারা ভয়ংকর স্মৃতি।

হয়তো পিতা-মাতা হিসাবে দায়িত্বজ্ঞানহীনতা এমনভাবেই অনেক কিশোর মনকে শেষ করে দেয় অচিরেই। যেমনটা হল মুম্বইয়ের কাছে চোখ জুড়নো পাহাড়ি শহর মহাবালেশ্বরে।

মহাবালেশ্বর অবশ্যই এক অন্যতম পর্যটন ক্ষেত্র। সেখানেই পরিবার নিয়ে বেড়াতে এসেছিলেন পেশায় গাড়িচালক মধ্য বয়সী অশোক শিণ্ডে।

পুলিশ জানাচ্ছে, গত বুধবার বেড়িয়ে হোটেলের ঘরে ফেরার পর স্ত্রী সীমার সঙ্গে অশোকের ঝগড়া হয়। তারপর ঘুমিয়ে পড়ে তাদের ১১ বছরের ছেলে। আচমকা একটা গোঙানির শব্দ শুনে ওই কিশোরের ঘুম ভেঙে যায়।

ঘুম চোখে উঠে সে দেখে মাকে ছুরি দিয়ে কোপাচ্ছে বাবা। মাকে মেরে তারপরই নিজের গলা ওই ছুরি দিয়েই কেটে ফেলে বাবা।

এই ভয়ংকর দৃশ্য দেখে আর স্থির থাকতে পারেনি ছেলে। ছুটে বেরিয়ে গিয়ে হোটেলের অন্য কর্মীদের খবর দেয় সে। পরে পুলিশ এসে দেহ ২টি উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026