ফাইল : গির অভয়ারণ্যে সিংহ
গুজরাটের গির অরণ্য। যেখানে বাস এশিয়াটিক লায়নদের। এই মুহুর্তে খাতায় কলমে লুপ্তপ্রায় প্রজাতি হিসাবে চিহ্নিত এই এশিয়াটিক লায়নের একের পর এক মৃত্যু বন দফতরকে চিন্তায় ফেলে দিয়েছে। গিরে এতদিন ধরে বহাল তবিয়তেই কাটছিল সিংহদের। কিন্তু গত অক্টোবরে সেই শান্তির সংসারে হানা দেয় মৃত্যু মিছিল। মাত্র ১১-১২ দিনের মধ্যে ২৩টি সিংহ, সিংহীর দেহ মেলে গির অরণ্যে। চিন্তার ভাঁজ পড়ে বনকর্মীদের কপালে। দেহ পরীক্ষার পর দেখা যায় ক্যানাইন ডিসটেম্পার ভাইরাস বা সিডিসি-তে আক্রান্ত হয়েই এই মৃত্যু মিছিল। তারপর থেকে অবশ্য আর গির থেকে সিংহের দেহ উদ্ধারের কথা শোনা যায়নি। ফের মিলল গত মঙ্গলবার।
গিরের আম্বালাস এলাকার এক কৃষকের জমি থেকে একটি সিংহীর গলাপচা দেহ উদ্ধার হয়। কেন তার মৃত্যু হল তা এখনও পরিস্কার নয়। তবে ফের সিংহের মৃত্যু নতুন করে চিন্তা বাড়াল বনবিভাগের।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
ভারতে নদীর অভাব নেই। তারমধ্যে সবচেয়ে ছোট নদীটি উৎস থেকে মোহনা পর্যন্ত মাত্র ৪৫ কিলোমিটার…
গ্রীষ্ম আসছে। মানে আমের দিন আসছে। কিন্তু দেশের একটি শহরের প্রশাসন আম বিক্রি নিয়ে কড়া…
একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…
এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…
মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…
বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…