National

শৌচকর্ম করতে বেরিয়ে হাতির হানায় মৃত্যু

শৌচকর্ম করতে বাড়ির বাইরে বেরিয়েছিলেন ঝাড়খণ্ডের জামতারা জেলার নুগরি গ্রামের বাসিন্দা রুস্তম মিঞা। শৌচকর্ম করতে যাওয়ার পথে পড়ে যায় একটি হাতির পাল। ধানবাদের দিক থেকে আসা সেই ২২টি হাতির পাল রুস্তমকে দেখা মাত্র তাড়া করে। পালানোর চেষ্টা করেও হাতির হাত থেকে রেহাই মেলেনি। পা দিয়ে পিষে রুস্তম মিঞাকে হত্যা করে একটি হাতি। পরে তাঁর দেহ উদ্ধার করেন বনকর্মীরা।

ঝাড়খণ্ড সরকার এ ধরণের মৃত্যুতে মৃতের পরিবারকে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়ে থাকে। ঘটনার পর ২৫ হাজার হাতে তুলে দেওয়া হয় পরিবারের। বাকি টাকা দেওয়া হবে যাবতীয় নিয়ম সম্পূর্ণ করার পর। ২০০০ সাল থেকে শুরু করে এখনও পর্যন্ত ঝাড়খণ্ডে হাতি পিষে মেরেছে প্রায় ৮০০ মানুষকে।

‌(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

কুম্ভ রাশির রবিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৫ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 4, 2026

মীন রাশির রবিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৫ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 4, 2026

এ যেন ঠিক কবিতার ছোট নদী, দেশের সবচেয়ে ছোট নদীকে চিনে রাখা ভাল

ভারতে নদীর অভাব নেই। তারমধ্যে সবচেয়ে ছোট নদীটি উৎস থেকে মোহনা পর্যন্ত মাত্র ৪৫ কিলোমিটার…

April 4, 2026

পাকা আম বিক্রি করলেই হবেনা, কীভাবে পাকল খতিয়ে দেখবে বিখ্যাত শহরে প্রশাসন

গ্রীষ্ম আসছে। মানে আমের দিন আসছে। কিন্তু দেশের একটি শহরের প্রশাসন আম বিক্রি নিয়ে কড়া…

April 4, 2026

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026