National

দুঃসাহসিক ব্যাঙ্ক ডাকাতি, লুঠ ৪০ লক্ষ টাকা

মঙ্গলবার বিকেল। এ সময়ে ব্যাঙ্কে সাধারণত কম গ্রাহক থাকেন। ব্যাঙ্ক কর্মীরাও দিনের কাজ শেষ করতে ব্যস্ত থাকেন। ঝাড়খণ্ডের দুমকায় পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের একটি শাখায় এদিন তখন ছিলেন মাত্র ১ জন গ্রাহক। বাকি ব্যাঙ্ক কর্মীরা। এমন সময়ে আচমকাই ব্যাঙ্কে ঢুকে পড়ে ৫-৬ জন দুষ্কৃতি। তাদের মুখ ঢাকা ছিল। হাতে ছিল আগ্নেয়াস্ত্র।

ব্যাঙ্কে প্রবেশ করেই তারা বন্দুকের নলের মুখে ব্যাঙ্কের সব কর্মীকে একটি ঘরে বন্ধ করে দেয়। তারপর ব্যাঙ্কের ক্যাশ থেকে আনুমানিক ৪০ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয়। এমনই জানিয়েছেন ব্যাঙ্কের ম্যানেজার সরিতা কুমারী। তবে তিনি এও জানিয়েছেন ৪০ লক্ষ টাকা আনুমানিক অঙ্ক। একদম সঠিক অঙ্ক সব হিসাব করার পরই বলা যাবে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026

বৃষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026

মিথুন রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026