এনআইটি কাণ্ড : চ্যালেঞ্জের মুখে মেহবুবা সরকার

শ্রীনগরের ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেকনোলজির ক্যাম্পাসে এদিনও নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন কাশ্মীরি ও অ-কাশ্মীরি ছাত্ররা। যদিও তা বেশি দূর গড়ায়নি। ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টি-২০ বিশ্বকাপের ম্যাচ শেষ হওয়ার পর থেকেই দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। অবস্থা সামাল দিতে লাঠিচার্জও করতে হয় পুলিশকে। এদিকে ক্যাম্পাসের মধ্যে পুলিশের লাঠিচার্জ ঘিরেও বিতর্ক দানা বেঁধেছে। বাধ্য হয়ে লাঠিচার্জ করা পুলিশদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে প্রশাসন। বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকও। রাজ্য সরকারের কাছে এ বিষয়ে রিপোর্ট তলব করেছে তারা। গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে শ্রীনগরে পৌঁছেছেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের দুই সদস্য। এদিকে এদিন সকাল থেকেই এনআইটি-র হস্টেল ফাঁকা করার নির্দেশ দেওয়া হয়েছে। বন্ধ রয়েছে ক্লাসও। দীর্ঘ টালবাহানার পর সবে বিজেপির সমর্থনে কাশ্মীরের মসনদে বসেছে মেহবুবা মুফতি সরকার। তার ঠিক পরেই এনআইটি কাণ্ড নয়া রাজ্য সরকারের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026