National

ফল বিক্রেতাকে পিষে মেরে চম্পট দিল মার্সিডিজ

সাপ্তাহিক ফলের বাজারে ফল বিক্রি করতে গিয়েছিলেন পেশায় ফল বিক্রেতা বছর ৩৫-এর সর্বেশ ও বছর ৩০-এর ইন্দর। গত রবিবার রাত প্রায় তখন ১২টা। বাজার শেষে ফলের ঠেলা গাড়ি নিয়ে ফিরছিলেন তাঁরা। রাত হয়েছে। তারওপর দিল্লির দূষণ ও ক্রমশ বাড়তে থাকা ঠান্ডার জেরে চারদিক শুনশান। এই সময় দিল্লির দ্বারকার গণপতি চক এলাকায় আচমকাই ওই ২ ফল বিক্রেতার গাড়িতে এসে ধাক্কা মারে দুরন্ত গতিতে থাকা একটি মার্সিডিজ। তারপর ওই ২ রক্তাক্ত ফল বিক্রেতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া দূরে থাক। সেখান থেকে সমান গতিতে চলে যায় মার্সিডিজটি।

রক্তাক্ত অবস্থায় ওই ২ ফল বিক্রেতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সর্বেশকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ইন্দরের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ঘটনাস্থল থেকে একটি মার্সিডিজের লোগো পেয়েছে। এছাড়া সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে ঘাতক গাড়িটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

‌(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026