ফাইল : লাদাখ
কাশ্মীর উপত্যকায় এখন কনকন করছে ঠান্ডা। চুটিয়ে শীত যাকে বলে। ঝলমলে পরিস্কার আকাশ পারদকে দ্রুত গতিতে টেনে নিচের দিকে নামাচ্ছে। শীত যেন দিনে রাতে কমছে। এদিন সবচেয়ে নিচে নেমেছে লে ও লাদাখের পারদ। এখানে তাপমাত্রা মাইনাস ৯। পিছিয়ে নেই কার্গিলও। ২ নম্বরে থেকে কার্গিলের তাপমাত্রা রেকর্ড হয়েছে মাইনাস ৮.৫।
অনেক দিন ধরেই কাশ্মীরে তুষারপাত শুরু হয়েছিল। এবার একেবারে ভরা ঠান্ডায় কার্যত জবুথবু জনজীবন। অনেক জায়গাই সাদা বরফে ঢাকা। কম রয়েছে দৃশ্যমানতাও। রাজধানী শ্রীনগরের তাপমাত্রাই নেমেছে মাইনাস ১.৪ ডিগ্রিতে। পহেলগাঁও মাইনাস ৫। গুলমার্গ মাইনাস ৩.৩। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…