National

টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারাল ট্রাক, ধাক্কা যাত্রীবোঝাই বাসে, মৃত ২

যাত্রী নিয়ে বাস ছুটছিল স্বাভাবিক নিয়ম মেনেই। কিন্তু উল্টোদিক থেকে আসা ট্রাকের টায়ার যে বাসের কাছাকাছি পৌঁছেই ফাটবে তা কী জানা ছিল! ট্রাকটি বাসের কাছাকাছি পৌঁছনোর পরই তার একটি টায়ার ফেটে যায়। তখনই নিয়ন্ত্রণ হারান ট্রাক চালক। টালমাটাল খাওয়া ট্রাক গতিতে এসে ধাক্কা মারে উল্টোদিক থেকে গতিতেই আসা যাত্রী বোঝাই বাসে। ধাক্কার জেরে বাসের প্রায় অর্ধেকটাই দুমড়ে যায়। ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। ২ জনই নেপালের বাসিন্দা। ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে বাড়তে পারে মৃতের সংখ্যা। ২৪ জন গুরুতর আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রামপুর জেলায় জাতীয় সড়কের ওপর। একটি যাত্রী বোঝাই বাস নেপাল থেকে দিল্লি যাচ্ছিল। বাসের সব যাত্রীই ছিলেন নেপালের বাসিন্দা। ঘটনার জেরে ওই রাস্তায় যান চলাচল বেশ কিছুক্ষণ বন্ধ থাকে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026