National

নদীতে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, মৃত ২

কাজ চলছিল পুরোদমে। নদীর ওপর সেতুটির নির্মাণকাজ সম্পূর্ণ করতে বহু শ্রমিককেও কাজে লাগানো হয়েছিল। উপরে কাজ করার সময় সুরক্ষার কথা মাথায় রেখে তাঁদের মোটা দড়ি দিয়ে বেঁধেও দেওয়া হয়েছিল। কাজ চলাকালীন আচমকাই সেতুর একটি গার্ডার ভেঙে পড়ে। সেখানে কাজ করা অনেক শ্রমিককে নিয়েই নিচে আছড়ে পড়ে সেতুর বেশ কিছুটা অংশ। বিশাল ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে যান শ্রমিকরা।

ঘটনার পরই শুরু হয় উদ্ধারকাজ। কয়েকজন শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করা গেলেও ২ শ্রমিকের মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার পাওনধই নদীর ওপর। এই সেতুটির নির্মাণকাজ চালাচ্ছে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট। যে কনট্রাক্টরকে কাজের বরাত দেওয়া হয়েছিল, সেই কনট্রাক্টরকে গ্রেফতার করা হয়েছে। যদি ওই শ্রমিকরা তালিকাবদ্ধ শ্রমিক হন তবে তাঁরা ক্ষতিপূরণ বাবদ ৫ লক্ষ টাকা করে পাবেন বলে আশ্বস্ত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026