ফাইল ছবি
ছত্তিসগড়ে মাওবাদীদের উৎপাত হালে অনেকটাই বেড়েছে। বারবার মাও হানার কবলে পড়তে হচ্ছে পুলিশকে। পাল্টা অপারেশন শুরু করে সিআরপিএফ ও পুলিশের যৌথবাহিনী। আর সেই অপারেশনে সোমবার বড়সড় সাফল্য মিলল। ৮ মাওবাদীকে গুলিতে ঝাঁঝরা করে দিল পুলিশ, সিআরপিএফের যৌথবাহিনী। ১ মাওবাদীকে গুলিবিদ্ধ অবস্থায় পাকড়াও করা হয়েছে। মাওবাদীদের কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার হয়েছে। একে বড়সড় সাফল্য হিসাবে ব্যাখ্যা করেছে সিআরপিএফ।
ছত্তিসগড়ের সুকমা জেলা। মাওবাদীদের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত এই এলাকা। এখানে জঙ্গলে মাওবাদীদের প্রবল দাপট। এখানেই সালকর গ্রাম সংলগ্ন বিশাল গহন অরণ্য। সেখানেই সোমবার চারদিক থেকে ঘিরে অভিযান শুরু করে যৌথবাহিনী। এখানে লুকিয়ে থাকা পিপলস লিবারেশন গেরিলা আর্মি-কে টার্গেট করেই তাদের অভিযান শুরু হয়। পিএলজিএ হল মাওবাদীদের সশস্ত্র বাহিনী। তাদের প্রায় দেড়শো সদস্য এদিন যৌথ বাহিনীকে প্রতিহত করতে গুলির লড়াই শুরু করে। বেলা সাড়ে ১০টা থেকে শুরু হয় গুলিযুদ্ধ। দীর্ঘক্ষণ চলার পর অবশেষে পিছু হঠে মাওবাদীরা। তাদের ৮ সদস্য সুরক্ষা বাহিনীর গুলিতে মারা যায়।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…