National

নিয়ন্ত্রণ হারিয়ে খালে বাস, মৃত ২৫

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই বাস পড়ে গেল খালের জলে। রাস্তার ধার ধরে থাকা সেই খালের জলে ডুবেও যায় বাসটি। তবে নাব্যতা এতটাও না থাকায় জলের তলায় বাসটিকে দেখা যাচ্ছিল। স্থানীয়রা চোখের সামনে এই দুর্ঘটনা দেখেন। তাঁরাই উদ্যোগ নিয়ে দ্রুত বাস যাত্রীদের বার করে আনার কাজ শুরু করেন। দড়ি দিয়ে বেঁধে বাসটিকেও উপরে তুলে আনার চেষ্টা চালান তাঁরা। এই দুর্ঘটনায় কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৫টি শিশুও রয়েছে। জলের তলায় বাস থেকে বার হতে না পেরে দম আটকেই মৃত্যু হয় সকলের।

শনিবার দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে কর্ণাটকের মান্দিয়া এলাকায়। বাসটিতে জনা ৩৫ যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। পুলিশের ধারণা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

‌(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026