National

৬ স্কুল পড়ুয়া সহ মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ৭

একটি যাত্রীবোঝাই বাস ও স্কুল ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৭ জনের। মৃতদের মধ্যে ৬ জনই স্কুল পড়ুয়া। অপর মৃত ব্যক্তি স্কুল ভ্যানের চালক। বৃহস্পতিবার ঘটা এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ৬ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

এদিন মধ্যপ্রদেশের সাতনা জেলার বীরসিংহপুর গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। একটি প্রাইভেট স্কুল ভ্যানের সঙ্গে উল্টোদিক থেকে আসা একটি যাত্রীবোঝাই বাসের মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ আধিকারিক। তিনি জানান, দুর্ঘটনায় আহত ৬ পড়ুয়ার মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। সাতনা জেলা হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। ঘটনায় ভ্যানটিতে থাকা বাকি যাত্রীদের আতঙ্ক এখনও কাটছে না। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

‌(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026