National

সমুদ্রতটে নামতেই আদিবাসীদের তিরে বিদ্ধ পর্যটক

মারা গেছেন কিনা তা এখনও পরিস্কার নয়। তবে মৎস্যজীবীরা তাঁকে তিরবিদ্ধ অবস্থায় দেখেছেন। সমুদ্রতটে নামতেই তাঁকে তিরধনুক নিয়ে আক্রমণ করেন দক্ষিণ আন্দামানের সেন্টিনেল দ্বীপে বসবাসকারী আদিবাসীরা।

তিরবিদ্ধ অবস্থাতেই হাঁটছিলেন তিনি। মৎস্যজীবীরা দেখেন সেন্টিনেলিজ আদিবাসীরা ২৭ বছরের ওই মার্কিন যুবককে গলায় দড়ি জড়িয়ে টানতে টানতে সমুদ্রর ধারে এনে বালিতে অর্ধেক পুঁতে দিলেন।

এরপর আর সমুদ্রের ওপর থাকতেও ভরসা পাননি ৭ মৎস্যজীবী। ভয়ে ফিরে এসে সব খুলে বলেন জন অ্যালেন চাউ নামে ওই যুবকের পরিচিত অন্য এক মার্কিন নাগরিককে।

তাঁর কাছ থেকে খবর ঘুরে পৌঁছয় মার্কিন দূতাবাসে। দূতাবাসের থেকে খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেয় পুলিশ। গ্রেফতার করা হয় ওই ৭ মৎস্যজীবীকে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জন অ্যালেন চাউয়ের সেন্টিনেল অভিযান নিয়ে খবর পায়।

মৎস্যজীবীরা জানিয়েছেন, তাঁরা গত ১৬ নভেম্বর যখন জনকে নিয়ে ওই দ্বীপের কাছে যান তখন তাঁদের ডিঙি নৌকা ছেড়ে একটি ছোট ক্যানোতে চেপে নিজেই সেন্টিনেল দ্বীপে গিয়ে পৌঁছন জন। কিন্তু সেখানে পৌঁছনোর পরই তাঁর ওপর আক্রমণ হয়।

আন্দামানের জারোয়াদের কথাই বেশি পরিচিত। কিন্তু আন্দামানে সেন্টিনেল এমন একটা দ্বীপ যেখানে ওই দ্বীপের আদিবাসীদের বাস। তাঁরা ওই দ্বীপের বাইরের মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে ইচ্ছুক নন।

বাইরে থেকে মানুষ গেলে তাঁরা অরক্ষিত বোধ করেন। ফলে তিরধনুক নিয়ে হামলা চালান। ফলে সেখানে কেউই যাওয়ার চেষ্টা করেনা। কোনও প্রশাসনিক লোকজনও নয়।

সেন্টিনেলের আদিবাসীদের তাঁদের মত করেই থাকতে দেওয়া হয়। সেই দ্বীপে আচমকা এক বিদেশীর পদচারণা মেনে নিতে পারেননি তাঁরা। এদিকে হেলিকপ্টারে আকাশপথে খুঁজেও ওই মার্কিন পর্যটক যুবকের কোনও খোঁজ মেলেনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026