প্রতীকী ছবি
রাত তখন ৯টা। বাসে লোকজন নেই এমনটাও নয়। সেই সময়ে বাসে বসা এক তরুণীর সামনে হস্তমৈথুন শুরু করে এক বছর ৩৭-এর ব্যক্তি। বাসের মধ্যে তাঁর পাশে বসা ব্যক্তিকে এমন কাণ্ড করতে দেখে আঁতকে ওঠেন তরুণী। আতঙ্কে চিৎকার শুরু করেন। কিন্তু পুলিশ জানিয়েছে তাঁকে সাহায্য করতে বাসে বসা থাকা জনা ৩০ অন্য যাত্রীর কেউই এগিয়ে আসেননি। ফলে বাধ্য হয়েই ওই যাত্রীর হস্তমৈথুন পাশে বসে সহ্য করতে হয় তরুণীকে। বাসটি দক্ষিণ দিল্লির ছত্তরপুর এলাকায় পৌঁছলে সেখানে নেমে পুলিশের কাছে এ নিয়ে অভিযোগ করেন ওই তরুণী।
পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। গ্রেফতার করা হয় ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মী মুকেশ রঞ্জন কুমারকে। পুলিশ জানিয়েছে সামনে হস্তমৈথুন করা ছাড়াও ওই ব্যক্তি জোর করে তরুণীর হাত ধরার চেষ্টা করে। ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিল বলেও জানিয়েছে পুলিশ। দিল্লিতে কিন্তু এমন ঘটনা নতুন নয়। এর আগেও বাসে তরুণীর পাশে বসে এক ব্যক্তি হস্তমৈথুন করে বাস থেকে নেমে যায়।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…
এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…
মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…
বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…
কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…