National

স্টান্ট দিতে গিয়ে তলিয়ে গেলেন ২ অভিনেতা

সোমবার এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল বেঙ্গালুরু। মস্তি গুড়ি নামে একটি কন্নড় সিনেমার শ্যুটিং চলছিল। সিনেমার শেষ দৃশ্যে হেলিকপ্টার থেকে জলে ঝাঁপ দেবে নায়ক। সঙ্গে ২ ভিলেন। কোনও স্টান্ট ম্যান দিয়ে নয়, শটটা নিজেরাই দিচ্ছিলেন ৩ জন। সেই মত কন্নড় সিনেমার জনপ্রিয় নায়ক দুনিয়া বিজয় ও ২ ভিলেন অনিল ও উদয় একটি হেলিকপ্টার থেকে ১০০ ফুট ওপর থেকে ঝাঁপ দেন থিপ্পাগোণ্ডানাহাল্লি জলাধারের গভীর জলে।

টানটান দৃশ্যকে আরও টানটান করতে নিজেরা স্টান্ট দিতে গেলেও তাতে পরিণতি হল মারাত্মক। দুনিয়া বিজয় সাঁতার কেটে পারে উঠতে পারলেও দুই ভিলেন অনিল ও উদয় উঠলেন না। বেশ কিছুক্ষণ তাঁদের খোঁজ না পেয়ে শুরু হয় তল্লাশি। পরে তাঁদের দুজনের মৃতদেহ জল থেকে তুলে আনা হয়। এই ঘটনায় কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে আসে। এমন একটা ঝুঁকির স্টান্ট নেওয়ার জন্য প্রয়োজনীয় সুরক্ষা বন্দোবস্তে কেন জোর দেওয়া হয়নি তা খতিয়ে দেখছে পুলিশ।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026