আগুনে ঝলসে যাওয়া বাড়িটি, ছবি - আইএএনএস
বাড়ির একটা অংশে ছিল কাপড় ইস্ত্রির ব্যবসা। বেশ বড় ব্যবসা। কাজ করতেন শ্রমিকরা। সেখানেই লাগল আগুন। সোমবার দিল্লির করোল বাগের গফর মার্কেটের কাছে বিডনপুরার ওই বাড়িতে কাজ চলছিল। দমকল আধিকারিকদের দাবি, কাজ চলাকালীন কোনওভাবে ইস্ত্রি থেকেই আগুন ছড়িয়ে পড়ে। দ্রুত চারদিক আগুনের গ্রাসে চলে আসে।
সোমবার দুপুর ১২টা ২০ নাগাদ ওই বাড়িতে আগুন লাগে। দমকলে ২টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। আধ ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা। এরপর ভিতর থেকে ৫ জনকে দগ্ধ অবস্থায় বার করে আনা হয়। যারমধ্যে ৪ জনের হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়। মৃতদের মধ্যে ২ জন মহিলা। ১ জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। এঁরা সকলেই সেখানে কাজ করতেন বলে খবর।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…
এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…
মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…
বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…
কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…