National

মরশুমের প্রথম তুষারপাত, ছবির মত সেজে উঠল মানালি

হিমাচল প্রদেশের কয়েক জায়গায় আগেই তুষারপাত শুরু হয়েছিল। তবে এ রাজ্যের পর্যটন মানচিত্রের অন্যতম শহর মানালি, কুফরি, নারকান্দা বা খাড়াপাথরে বরফ পড়েনি। পড়ল বৃহস্পতিবার। বরফের তুলতুলে সাদা চাদরে ঢেকে গেল চারপাশ। স্বর্গের মত সুন্দর হয়ে উঠল মানালি সহ অন্যান্য জায়গা। যা দেখে খুশিতে ভরপুর পর্যটকরা। এ সময়ে তাঁরা বরফ দেখার আশাতেই সেখানে ভিড় জমান। আর সেই তুষারপাত দেখা বা বরফ নিয়ে খেলার সুযোগ হাতে পেতে তাঁদের আর পায় কে!

মানালিতে এদিন তাপমাত্রার পারদ নেমেছে মাইনাস ১.২ ডিগ্রিতে। চারধার শুধু সাদা বরফের চাদরে ঢেকে গেছে। বাড়িঘর, গাছপালা থেকে পাহাড়ের ঢাল, সবই সাদা। মানালি ছাড়াও এদিন ভাল তুষারপাত হয়েছে কালপা-তে। যা কালপার সৌন্দর্যকে সীমাহীন করে তুলেছে নিমেষে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026