National

অনুমতি ছাড়া এ রাজ্যে সিবিআইয়ের প্রবেশ নিষেধ

রাজ্য সরকারের কাছ থেকে অনুমতি না নিয়ে অন্ধ্রপ্রদেশে ঢুকে কোনও হানা বা কোনও তদন্ত করতে পারবেননা সিবিআই আধিকারিকরা। অন্ধ্রপ্রদেশের স্বরাষ্ট্রসচিব এই নির্দেশ জারি করেছেন। ফলে এখন থেকে অন্ধ্রপ্রদেশে কোনও তদন্ত করতে গেলে আগে সরকারের কাছে অনুমতি প্রার্থনা করতে হবে সিবিআইকে।

এমনিতেই সিবিআই প্রধান ও তাঁর ডেপুটির মধ্যে লড়াই হাটের মাঝে এসে পড়ায় দেশের সবচেয়ে বড় তদন্তকারী সংস্থা এখন লোকনজরে তার গুরুত্ব কিছুটা হলেও হারিয়েছে। এই অবস্থায় অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম সরকারের এমন ফতোয়া কিন্তু ফের কেন্দ্র ও চন্দ্রবাবু নাইডুর মধ্যে বিরোধকে প্রকাশ্যে নিয়ে এল। কয়েকদিন ধরেই অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু অভিযোগ করছিলেন কেন্দ্রীয় সংস্থা দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে কেন্দ্র। তারপরই এদিনের এই নির্দেশিকা কিন্তু কেন্দ্রের জন্য চিন্তার কারণ হল। কারণ পশ্চিমবঙ্গের মত রাজ্যের সরকারও কিন্তু একইভাবে কেন্দ্রীয় সরকারের সিবিআই দিয়ে ভয় দেখানোর অভিযোগ করে আসছে। সেই অবস্থায় চন্দ্রবাবু নাইডুর দেখানো এই পথে এবার হাঁটতে শুরু করতে পারে অন্য রাজ্যগুলিও।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026