National

হাতিদের জন্য আলাদা হাসপাতাল, ভারতে প্রথম

হাতিরা অসুস্থ হতেই পারে। তাদের চিকিৎসারও প্রয়োজন আছে। সেকথা মাথায় রেখে এবার হাতিদের জন্য আলাদা হাসপাতাল খুলল ভারতে। ভারতে এই প্রথম হাতিদের জন্য হাসপাতাল খোলা হল। শুক্রবার হাসপাতালটির দ্বারোদঘাটন হয় মথুরার কাছে চুরমুরা গ্রামে। এই হাসপাতালে হাতিদের জন্য থাকছে ডিজিটাল এক্স-রে, লেজার চিকিৎসা, ডেন্টাল এক্স-রে, থার্মাল ইমেজিং, আলট্রাসোনোগ্রাফি, হাইড্রোথেরাপি-র সুবিধা।

চুরমুরা গ্রামের কাছেই রয়েছে হাতিদের জন্য একটি কনজারভেশন ও কেয়ার সেন্টার। সেখানে অসুস্থ হাতিদের আনা হয়। দেখভাল করা হয়। কিন্তু হাতিদের জন্য উন্নতমানের চিকিৎসা দেওয়ার জন্য যে হাসপাতাল দরকার তা এতদিন ভারতে ছিলনা। সেটা এবার তৈরি হল। এখানে হাতিদের রেখে চিকিৎসার জন্য আলাদা ঘোরা জায়গারও বন্দোবস্ত রয়েছে। ফলে এবার হাতিদের জ্বরজ্বালা থেকে শুরু করে বড় ধরণের কোনও অসুস্থতা অনেকটাই নিরাময় হতে পারবে বেল মনে করছে সংশ্লিষ্ট মহল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026