National

মাংস রাঁধতে দেরি, ৪ বছরের মেয়ের সঙ্গে একি করল বাবা?

গুজরাটে শ্রমিকের কাজ করত বিহারের বাসিন্দা শম্ভুলাল শর্মা। মধ্যবয়সী শম্ভু ছট পুজো উপলক্ষে বিহারের পূর্ণিয়া জেলার ফকিরটোলি গ্রামে তার বাড়িতে এসেছিল। মদ আর পাঁঠার মাংসের ভক্ত শম্ভুলাল গত বুধবার সন্ধেয় পাঁঠার মাংস এনে স্ত্রীকে রাঁধতে বলে। কিন্তু যে কোনও কারণেই হোক মাংস রান্না হতে একটু দেরি হচ্ছিল। আর তাতেই শম্ভুলালের রাগ চড়ছিল। সে সময়ে কাছেই তার ৪ বছরের শিশুকন্যা খেলা করছিল। মাংস রাঁধতে কেন দেরি? এই অভিযোগে সে মেয়েকে মারতে শুরু করে। বাবার বেধড়ক মারে একসময়ে অচেতন হয়ে পড়ে শিশুটি।

বেগতিক বুঝে দ্রুত মেয়েকে নিয়ে হাসপাতালে ছোটে শম্ভুলাল। সেখানে ওই শিশুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এরপর শম্ভুলালের স্ত্রীয়ের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের কাছে দোষ স্বীকার করে অনুতাপের কথা জানিয়েছে শম্ভুলাল।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026