National

একদল বাঁদরের হাতে নৃশংসভাবে খুন প্রৌঢ়া

গত সোমবার মায়ের কোলে শুয়েছিল একটি সদ্যোজাত। তাকে মায়ের কোল থেকে তুলে নিয়ে যায় একটি বাঁদর। তারপর তার ঘাড়ে কামড় বসিয়ে দেয়। কচি শরীরটাকে এরপর আঁচড়ে আঁচড়ে রক্তাক্ত করে সেখান থেকে চম্পট দেয়। এই সদ্যোজাত খুনের ঘটনার ভয়ংকর স্মৃতি এখনও তাজা আগ্রা শহরে। আগ্রার কাচারা এলাকায় ঘটা সেই ঘটনার পর ফের বাঁদরের হাতে খুন হলেন এক প্রৌঢ়া।

গত বুধবার রাতে ওই প্রৌঢ়া ঘর থেকে বার হন। আগ্রা শহরের গা ঘেঁষে কাগারাউল গ্রামের বাসিন্দা ভুরণ দেবী বাড়ি থেকে বার হতেই তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে একদল বাঁদর। শুরু হয় আঁচড় কামড়। খুব কম সময়ের মধ্যেই বাঁদরের দলটা ভুরণ দেবীকে রক্তাক্ত করে সেখান থেকে চম্পট দেয়। দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান গ্রামবাসীরা। সেখানে চিকিৎসকেরা পরীক্ষার পর তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এই নিয়ে আগ্রায় বাঁদরের আতঙ্ক ক্রমশ পেয়ে বসছে সকলকে। আগ্রা শহরে শেষ ১০ বছরে বাঁদরের সংখ্যা ৫০ হাজার পার করেছে। সর্বত্র তাণ্ডব করে বেড়াচ্ছে তারা। হত্যা করা ছাড়াও প্রায় প্রতি দিনই নানাভাবে বাঁদরের হাতে আক্রান্ত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026