ফাইল : কংগ্রেস, ছবি - আইএএনএস
রাজস্থানে বিধানসভা ভোটের মুখেই বড় ধাক্কা খেল বিজেপি। দাউসা লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী সাংসদ হরিশ মিনা যোগ দিলেন কংগ্রেসে। একসময়ে রাজস্থানের ডিজি পদে কাজ করে আসা মিনা বিজেপি ছাড়ার পর জানিয়েছেন মানুষের মধ্যে মোদী সরকারের প্রতি অসন্তোষ বাড়ছে। প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতাই এর কারণ। কংগ্রেসে ফেরাকে তিনি ঘরে ফেরা হিসাবে ব্যাখ্যা করেছেন।
প্রসঙ্গত ২০১৪ সালে হরিশ মিনার লড়াই ছিল তাঁরই ভাই কংগ্রেস প্রার্থী নম নারায়ণ মিনার বিরুদ্ধে। এবার ভাইয়ের দলেই নাম লেখালেন তিনি। এর আগেও রাজস্থানের এক বিজেপি বিধায়ক মানবেন্দ্র সিং কংগ্রেসে যোগ দিয়ে বিজেপিকে ধাক্কা দিয়েছিলেন। এদিন বিধানসভা ভোটের ঠিক মুখেই মিনার কংগ্রেসে যোগদান পদ্মে কাঁটার মত বিঁধল।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…