National

মৃত উলফা প্রধান পরেশ বড়ুয়া! মানছেন না অনুপ

অসমে বাঙালি গণহত্যার পর জঙ্গি সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম বা উলফা-র দিকে আঙুল উঠছিল। উলফার বিরুদ্ধে উত্তপ্ত হচ্ছিল অসম। সেই অবস্থায় উলফার কমান্ডার ইন চিফ পরেশ বড়ুয়ার মায়ানমার সীমান্তে মৃত্যু হয়েছে বলে দাবি করেন গোয়েন্দারা। উলফা প্রধানের মৃত্যুর খবর দ্রুত ছড়িয়ে পড়ে বিভিন্ন সংবাদমাধ্যমে।

যদিও এই খবর সত্য নয় বলেই দাবি করেছেন উলফার সাধারণ সম্পাদক অনুপ চেতিয়া। সংবাদ সংস্থা আইএএনএস-এর কাছে তাঁর দাবি, এটা ঠিক যে ৩ মাস আগে চিন-মায়ানমার সীমান্তে একটি মোটরবাইক দুর্ঘটনায় আহত হন পরেশ বড়ুয়া। কিন্তু তারপরও তাঁকে ৩ বার বিভিন্ন সময়ে ফোন করেছেন পরেশ। জানিয়েছেন তিনি ভাল আছেন। তাই পরেশ বড়ুয়ার মৃত্যুর খবর সঠিক নয় বলেই দাবি অনুপের। তবে ফোন পরেশ বড়ুয়াই করেন। অনুপ চেতিয়া তাঁকে ফোন করতে পারেন না। এমনই দাবি অনুপ চেতিয়ার। অন্যদিকে পরেশ বড়ুয়ার মৃত্যুর খবর এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি পুলিশও।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026