National

টয়লেটে স্যানিটারি প্যাড, সব ছাত্রীকে পোশাক খুলতে বাধ্য করলেন শিক্ষিকারা

স্কুলের টয়লেটে পাওয়া গিয়েছিল একটি স্যানিটারি প্যাড। শিক্ষিকারা বুঝতে পারেন এটা কোনও ছাত্রীর কাজ। কিন্তু কোন ছাত্রীর? সেটা জানতে স্কুল চত্বরে প্রত্যেক ছাত্রীকে পোশাক খুলতে বাধ্য করেন তাঁরা। এভাবেই পরীক্ষা হয় কোন ছাত্রী সেদিন স্যানিটারি প্যাড পড়ে আছে। এভাবে স্কুল চত্বরে পোশাক খুলে নগ্ন হতে হওয়ায় লজ্জায় অপমানে কান্নায় ভেঙে পড়ে অনেক ছাত্রী। সেই কান্নার একটি ভিডিও চারদিকে ছড়িয়ে পড়ে। যা পঞ্জাবের মুখ্যমন্ত্রীর দফতরেও পৌঁছয়। গোচরে আসে খোদ মুখ্যমন্ত্রীর।

স্কুলের ছাত্রীদের সঙ্গে এমন আচরণের কথা জানতে পেরে দ্রুত এই ঘটনার তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। পঞ্জাবের ফাজিলকা শহরের একটি সরকারি স্কুলে ঘটা এই ঘটনায় গোটা পঞ্জাব জুড়েই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সকলেরই বক্তব্য, শিক্ষিকাদের কাজ ছাত্রীদের এটা শেখানো যে কীভাবে ব্যবহৃত স্যানিটারি প্যাডকে নষ্ট করতে হয় বা ফেলে দিতে হয়। এই ঘটনায় প্রাথমিকভাবে ২ শিক্ষিকার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল বলে জানতে পারার পরই সেই ২ শিক্ষিকাকে স্কুল থেকে বার করে দেওয়া হয়েছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026