National

হেমন্তে তুষার চাদর, মুখ ঢাকছে কাশ্মীর, হিমাচল

কলকাতায় এখন হেমন্তের পরশ। দুপুরটা রোদের কড়া ভাব ত্বকে প্রভাব ফেললেও ভোর বা রাতের দিকে ঠান্ডা বাড়ছে। দেশ জুড়েই এখন হেমন্ত। তারমধ্যেই হিমাচল প্রদেশের পাহাড়ি এলাকায় শুরু হয়েছে তুষারপাত। শ্বেতশুভ্র বরফে মুখ ঢাকছে পাহাড়ি বসতি। একইভাবে তুষারপাত শুরু হয়েছে জম্মু কাশ্মীরের পাহাড়ি এলাকাগুলোয়। পহেলগাঁও, গুলমার্গ, সোনমার্গ, কার্গিল, দ্রাস সহ বিভিন্ন এলাকা সেজে উঠেছে বরফের সাজে। গুলমার্গ, কার্গিলে তাপমাত্রার পারদ হিমাঙ্কের নিচে চলে গেছে। অন্য জায়গায় তাপমাত্রাও শূন্য ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। ফলে কার্যত ঠান্ডায় কাঁপছে ভূস্বর্গ।

শুক্রবার রাত থেকেই এখানে ফের তুষারপাত হয়েছে। ফলে নতুন করে সাদা বরফে ঢেকে গেছে পাহাড়, গাছপালা, গ্রাম। প্রকৃতি যেন নতুন সাজে সেজে উঠেছে। অপেক্ষাকৃত নিচু এলাকায় আবার তুষারপাত না হলেও শুক্রবার ভাল বৃষ্টি হয়েছে। যা তাপমাত্রাকে অনেকটাই ফেলে দিয়েছে। এই তুষারপাত এবং বৃষ্টি আগামী ২৪ ঘণ্টা বজায় থাকবে বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। জোজিলা পাসে তুষারপাতের জেরে শুক্রবার সকাল থেকেই বন্ধ হয়ে গেছে শ্রীনগর-লে হাইওয়ে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026