ভারত-পাক সীমান্তে পাক সেনার সংঘর্ষ বিরতি লঙ্ঘন অব্যাহত। ভাইফোঁটার দিনে তাদের গুলি ও মর্টার হানায় মৃত্যু হল ৮ জনের। যারমধ্যে ১ জন তরুণী ও ২ শিশু রয়েছে। এদিন সকালে যখন দেশ জুড়ে ঘরে ঘরে শাঁখের আওয়াজ, উলু ধ্বনিতে উৎসবের আবহ, তখন জম্মু কাশ্মীরের সাম্বা, রামগড়, অরনিয়া, নৌসেরা, বান্দিপোরা, পুঞ্চ সেক্টরে পাক সেনার লাগাতার গুলি ও মর্টার বর্ষণে বাঁচার লড়াই চালাচ্ছিলেন গ্রামবাসীরা।
কখন কোন দিক থেকে যে সীমানা পারের গুলি, মর্টার ছুটে আসবে সেই আতঙ্কেই সিঁটিয়ে ছিলেন তাঁরা। কখনও মর্টারের সেল মাটির বাড়ির দেওয়াল ফুঁড়ে ঢুকে পড়ছে ঘরে। কখনও ছুটে আসা বুলেট এফোঁড় ওফোঁড় করে দিচ্ছে শিশুর দেহ। সীমান্ত পার করে জঙ্গিরা যাতে নির্বিঘ্নে ভারতে প্রবেশ করতে পারে সেজন্য প্রতিদিন সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে পাক সেনা। লুকিয়ে জঙ্গিদের প্রবেশ করার চেষ্টাও ধরা পড়েছে সেনার গোপন ক্যামেরায়। এদিকে পাক গুলিবর্ষণের যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় সেনাও।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…