প্রতীকী ছবি
আইনজীবীদের মধ্যে ব্যাপক মারামারিকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল ভুবনেশ্বরের ওড়িশা হাইকোর্ট চত্বর। গত ২৮ অগাস্ট কটকে এক আইনজীবী পুলিশের হাতে প্রহৃত হন। সেই ঘটনায় গোটা রাজ্য জুড়ে প্রতিবাদে সরব হন আইনজীবীরা। ওড়িশা হাইকোর্টের আইনজীবীরা একযোগে কর্মবিরতি শুরু করেন। তাঁদের দাবি ছিল অবিলম্বে অভিযুক্ত পুলিশকর্মীকে গ্রেফতার করতে হবে।
আইনজীবীদের এই কর্মবিরতি ২ মাস অতিবাহিত করার পর গত সোমবার ওড়িশা হাইকোর্টের আইনজীবীদের একাংশ সাধারণ মানুষের স্বার্থে কাজে ফিরতে চান। এঁরা সকলেই বিজেডি প্রভাবিত আইনজীবী সংগঠনের সদস্য বলে খবর। এদিকে এঁরা কাজে ফিরতে চাওয়ায় বাধা দেন বাকি আন্দোলনরত আইনজীবীরা। দু’পক্ষে প্রথমে বচসা শুরু হয়। তারপর তা হাতাহাতিতে গড়ায়। রীতিমত রণক্ষেত্রের চেহারা নেয় গোটা আদালত চত্বর।
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…