প্রতীকী ছবি
সরকারি সিনিয়র সেকেন্ডারি গার্লস স্কুলের শিক্ষিকা তিনি। বয়স ৪১ বছর। প্রতিদিনই এক পথে বাড়ি থেকে স্কুলে পড়াতে যান। সেই পথেই এদিন দাঁড়িয়েছিল মূর্তিমান বিভীষিকা। যা ঘুণাক্ষরেও জানতেন না সুনিতা নামে ওই শিক্ষিকা। দেশের রাজধানী দিল্লির বাওয়ানা রোড ধরে সোমবার সকাল ৮টা নাগাদ স্কুলে যাচ্ছিলেন তিনি। বাওয়ানাতেই থাকেন তিনি। প্রতিদিন স্কুটি নিয়ে পড়াতে যান সোনিপতে ফিরোজপুরে।
অভিযোগ, এদিন সকালে বাওয়ারা রোডে আগে থেকেই দাঁড়িয়েছিল বাইকে চড়ে আসা আততায়ী। সুনিতার স্কুটি ওখানে আসতেই তাঁকে লক্ষ্য করে পরপর ৩টি গুলি চালায় আততায়ী। ৩টি গুলিই লাগে ওই শিক্ষিকার পেটে। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পুলিশ আততায়ীর খোঁজ শুরু করেছে। রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কেন ওই শিক্ষিকাকে খুন করা হল তাও জানার চেষ্টা করছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…