প্রতীকী ছবি
গ্যাসের দোকানের কর্মীকে গুলি করে তাঁর কাছে থাকা নগদ ১০ লক্ষ টাকা নিয়ে চম্পট দিল ২ দুষ্কৃতি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোমতিনগরে। সোমবার শ্যাম সিং নামে ওই গ্যাস দোকানের কর্মী একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ১০ লক্ষ টাকা তুলে বার হন। অভিযোগ তখনই ২ বাইক আরোহী এসে তাঁকে গুলি করে তাঁর কাছে থাকা টাকা নিয়ে পালায়। জনবহুল এলাকায় কার্যত সকলের চোখের সামনেই ঘটনাটি ঘটে।
আততায়ীদের একজনের মুখ কালো কাপড়ে বাঁধা ছিল। অন্য জনের মাথা হেলমেটে ঢাকা ছিল। রক্তাক্ত অবস্থায় শ্যাম সিংকে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। শ্যামের স্ত্রী ও ২ মেয়েকে তখনই খবর দেওয়া হয়। আততায়ীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…