প্রতীকী ছবি
চলতি বছরে কিছুদিন হল মানালিতে বরফ পড়া শুরু হয়েছে। মাঝেমধ্যেই বরফের চাদরে মুখ লুকচ্ছে শৈল শহরটি। এসময়ে অনেক পর্যটক হাজির হন বরফের মজা পেতে। দেশের এই অন্যতম শৈল শহরে ২ সপ্তাহ আগে হাজির হয়েছিলেন এক রাশিয়ান তরুণী। একা নয়। একটি গবেষণা দলের সঙ্গে। একটি প্রথমসারির ইংরাজি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, গত বৃহস্পতিবার রাতে স্থানীয় এক যুবক তাঁকে হোটেল পর্যন্ত এগিয়ে দিচ্ছিলেন। ওই তরুণী পুলিশের কাছে জানিয়েছেন, হোটেলের কাছাকাছি আসার পর আচমকাই একটি গাড়ি এসে দাঁড়ায়। সেই গাড়িতে তাঁকে টেনে তুলে নেওয়া হয়। তারপর গাড়ি গিয়ে থামে মানালির বিখ্যাত হাদিম্বা মন্দির ও পুরনো মানালির মাঝে একটি পাণ্ডববর্জিত স্থানে। সেখানেই তাঁকে ২ ব্যক্তি গণধর্ষণ করে বলে অভিযোগ করেছেন ওই বছর ৩৩-এর তরুণী।
এই ঘটনার কথা জানাজানি হতেই মানালি জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই শহর দেশি বিদেশি পর্যটকে ভরা থাকে। পর্যটন শিল্প এখানকার অর্থনীতির মূল ভিত্তি। সেখানে এমন বদনাম নিয়ে চিন্তিত স্থানীয় মানুষজন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনও কেউ গ্রেফতার হয়নি।
দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…
মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…