National

সন্তানকে স্কুল বাসে তুলতে এসে গুলিবিদ্ধ বাবা

রোজকার মত শুক্রবারও সন্তানকে স্কুলবাসে তুলে দিতে এসেছিলেন সুধীর কুমার রোশন। পেশায় ইঞ্জিনিয়ার সুধীর ঝাড়খণ্ডের পালামৌয়ের বাসিন্দা। বছর ৩৫-এর সুধীর এদিন সন্তানকে স্কুল বাসে তুলেও দেন। তারপরই তাঁকে গুলি করা হয়। গুলি করে সেখান থেকে চম্পট দেয় আততায়ী। তাঁর মাথা ও কোমরে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় তাঁকে রাঁচির হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সুধীর কুমার রোশনের মৃত্যু হয়। কেন তাঁকে গুলি করা হল তা পরিস্কার নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

এদিকে শুক্রবারই আবার রাঁচির মহেন্দ্র প্রসাদ ওমেন্স কলেজের কাছ থেকে একটি দেহ উদ্ধার করেছে। ওই ব্যক্তির দেহে ধারাল অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। পুলিশ এই ঘটনারও তদন্ত শুরু করেছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026