প্রতীকী ছবি
ভলিবল খেলার সময় দুষ্কৃতিদের গুলিতে মৃত্যু হল মিউনিসিপাল কর্পোরেশনের চেয়ারম্যানের। ৪০ বছর বয়সী ইমতিয়াজ আহমেদ দ্বিতীয়বারের জন্য নিজের শহরের কর্পোরেশনের চেয়ারম্যান পদে আসীন ছিলেন। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সোনভদ্র জেলার চোপান শহরে। প্রয়াত ইমতিয়াজ আহমেদ চোপান মিউনিসিপাল কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন। স্থানীয় গ্রেওয়াল পার্কে বৃহস্পতিবার সকালে ভলিবল খেলাকালীন তাঁকে লক্ষ্য করে দুষ্কৃতিরা গুলি চালায়। গুলিবিদ্ধ ইমতিয়াজ আহমেদকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনায় ১ জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। ২ জন পলাতক। গ্রেফতার হওয়া দুষ্কৃতিকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজ পাওয়ার চেষ্টা করছে পুলিশ। জেলার পুলিশ সুপার কিরীট রাঠোর জানিয়েছেন, চেয়ারম্যানের হত্যার পর এলাকায় তৈরি হওয়া উত্তেজনা প্রশমন করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…
এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…
মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…
বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…
কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…