৩ প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে অবমাননাকর ট্যুইট করলেন রামগোপাল

পিছনের সিটে বসারা সবসময়েই খারাপ, সে স্কুলই হোক বা পার্লামেন্ট, জানিনা এরা কারা, তবে এঁরা সামনে বসা অত্যন্ত সম্ভ্রান্ত এক মহিলাকে নিয়ে অশ্লীল হাসিঠাট্টা করছেন, যা ভারতীয় পুরুষদের মহিলাদের প্রতি অশ্রদ্ধার মনোভাবের প্রতিফলন। সোমবার ঠিক এই ভাষায় একের পর এক ট্যুইট করে বিতর্কে জড়ালেন চিত্র পরিচালক রামগোপাল বর্মা। যে ছবিকে সামনে রেখে তাঁর এইসব মন্তব্য সেটাও ট্যুইট করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে দেশের ৩ প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্রশেখর, অটল বিহারী বাজপেয়ী ও পিভি নরসিমা রাও নিজেদের মধ্যে হাসিমস্করায় ব্যস্ত। আর তাঁদের সামনে সিটে বসে আছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী।

ইতিমধ্যেই এভাবে ৩ প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তি করার জন্য সমালোচনার মুখে পড়েছেন রামগোপাল। তবে অনেকের মতে, এটা আসলে প্রচারে থাকার কৌশল। সামনেই তাঁর ‘সরকার ৩’ রিলিজ হতে চলেছে। তাই খবরে থাকতে চাইছেন রামগোপাল।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026