দুষ্কৃতিদের গুলিতে ঝাঁঝরা এনআইএ অফিসার

ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ-র এক আধিকারিককে এদিন নির্মমভাবে হত্যা করল ২ দুষ্কৃতি। মহম্মদ তাঞ্জিল নামে বছর ৪৫-এর ওই আধিকারিকের দেহ বুলেটে ঝাঁঝরা হয়ে গেছে। গুরুতর আহত হয়েছেন তাঁর স্ত্রী।

পুলিশ সূত্রের খবর, উত্তরপ্রদেশের বিজনৌরের সাহসপুর গ্রামের বাসিন্দা তাঞ্জিল তাঁর স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে শনিবার সন্ধ্যায় এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বাড়ি থেকে বার হন। বিয়ের অনুষ্ঠান ছিল কিছুটা দূরে সোহরা গ্রামে। অনুষ্ঠান সেরে তাঁরা রাত ১টা নাগাদ বাড়ি ফিরছিলেন। বাড়ির কিছুটা দূরে তাঁদের গাড়িটিকে হাত দেখায় দুই বাইক আরোহী। গাড়ি থামান তাঞ্জিল। তখনই তাঁকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে শুরু করে দুই যুবক। গাড়িতে তাঞ্জিলের পাশে বসেছিলেন তাঁর স্ত্রী। গুলি তাঁর গায়েও লাগে। পিছনের সিটে থাকায় তাঁর দুই মেয়ে রক্ষা পেয়েছে। গুলি চালিয়ে সেখান থেকে চম্পট দেয় দুই বাইক আরোহী।

গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর যায় বিজনৌর পুলিশের কাছে। পুলিশ তাদের প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। দু’জনের অবস্থা দেখে চিকিৎসকরা তাঁদের মোরাদাবাদে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। মোরাদাবাদে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঞ্জিলকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসার জন্য তাঞ্জিলের স্ত্রীকে দিল্লি নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি নয়ডার একটি হাসপাতালে চিকিৎসাধীন।

অসমর্থিত সূত্রের খবর মহম্মদ তাঞ্জিল পাঠানকোট ও ইন্ডিয়ান মুজাহিদিন বা আইএম সংক্রান্ত বেশ কয়েকটি কেসের তদন্তের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁকে যেভাবে পূর্বপরিকল্পনা মাফিক খুন করা হল তা দেখে এটি কোনও জঙ্গি সংগঠনের কাজ হতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026