National

কৈশোর থেকে যৌবন, ১০ বছর ধরে ২ কাকার লালসার শিকার তরুণী

সময়টা নেহাত কম নয়। প্রায় ১০ বছর। এই দীর্ঘ সময় ধরে নারকীয় অত্যাচার সইতে হয়েছে বর্তমানে ২৩ বছর বয়সী ওই তরুণীকে। সেই কৈশোরের শুরু থেকে দিনের পর দিন ধর্ষণের যন্ত্রণা সহ্য করতে হয়েছে মুখ বুজে। কিন্তু কারা তাঁকে এই যাতনা দিল? অপরিচিত, অচেনা বা অজানা কেউ নয়, তাঁর নিজের ২ কাকাই তাঁকে গত ১০ বছর ধরে লাগাতার ধর্ষণ করেছে বলে পুলিশে এফআইআর দায়ের করেছেন ওই তরুণী। ঘটনাটি ঘটেছে গোয়ার উত্তর গোয়া জেলার পরভোরিম থানা এলাকায়।

তরুণীর বয়ান অনুযায়ী, প্রায় ১০ বছর ধরে জান্তব লালসার পরও শান্তি হয়নি তাঁর ২ কাকার। তারা কিছুদিন আগে ফের ওই তাঁকে ধর্ষণ করে বলে পুলিশকে জানিয়েছেন ওই তরুণী। স্থানীয় পরভোরিম থানার ইন্সপেক্টর পরেশ নায়েক জানিয়েছেন যে নিগৃহীতার বয়ান রেকর্ড করা হয়েছে। অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026