National

নেতা, আমলা, সাংবাদিকে ভর্তি নৌকা উল্টে গেল সমুদ্রে, মৃত ১

শিবাজি মেমোরিয়াল স্ট্যাচু তৈরির জন্য নির্দিষ্ট জমিতে ছিল ভূমি পুজো। সেই বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে নৌকায় সমুদ্রের বুকে ভেসেছিলেন মহারাষ্ট্রের শাসক ও বিরোধী দলের নেতারা। ছিলেন মহারাষ্ট্রের চিফ সেক্রেটারি সহ একগুচ্ছ আমলা। ছিলেন বহু সাংবাদিক। বিশেষ বিলাসবহুল নৌকায় তাঁরা মুম্বইয়ের থেকে রওনা দেন। মুম্বইয়ের প্রংগস রিফ লাইটহাউসের কাছে তাঁদের নৌকা একটি পাথরের খণ্ডে ধাক্কা মারে। নৌকা ডুবতে শুরু করে। অনেকেই জলে পড়ে যান। প্রাণভয়ে শুরু হয় চিৎকার।

মহারাষ্ট্রের বহু হুজ হু-তে ভর্তি নৌকাই সমুদ্রে দুর্ঘটনার কবলে পড়ায় দ্রুত সেখানে পাঠানো হয় ২টি হেলিকপ্টার। ২টি মেরিন পুলিশ বোটও হাজির হয় ঘটনাস্থলে। দ্রুত সকলকে জল থেকে উদ্ধার শুরু হয়। পড়ন্ত বিকেলে তখন খোদ মহারাষ্ট্র সরকারের ঘুম ওড়ার দায়! সকলকে উদ্ধার করা সম্ভব হলেও এই ঘটনায় এক সরকারি আধিকারিকের মৃত্যু হয়। অল্পের জন্য রক্ষা পান মহারাষ্ট্রের মুখ্যসচিব। গোটা ঘটনা কীভাবে ঘটল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026