প্রতীকী ছবি
প্রায় সারা বছরই সিকিমে বাঙালি পর্যটকের ভিড় লেগে থাকে। সেই সিকিমেই ঘুরতে গিয়ে আর বাড়ি ফেরা হল না ৫ বাঙালি পর্যটকের। এরমধ্যে ৪ জন একই পরিবারের সদস্য। সোমবার সন্ধেয় সিকিমের নামচি থেকে কালুক যাচ্ছিলেন একদল পর্যটক। পথে রেশি বাজার এলাকায় তাঁদের গাড়িটি আচমকাই নিয়ন্ত্রণ হারায়। পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারানো মানেই ভয়ংকর বিপদ। হয়ও তাই। চালক অনেক চেষ্টা করেও গাড়িটিকে নিয়ন্ত্রণ করতে না পারায় সেটি একসময়ে রাস্তার ধার ঘেঁষা খাদে উল্টে যায়।
ঘটনাস্থলেই গাড়িতে থাকা ৫ পর্যটকের মৃত্যু হয়। সকলেই উত্তর ২৪ পরগনার বাসিন্দা। তাঁদের মধ্যে ৪ জন একই পরিবারের সদস্য। চালক সহ বাকি ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তাঁরা।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…
ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…
রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…
চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…
এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…