National

ট্রেন দুর্ঘটনাকে কেন্দ্র করে রেল অবরোধ, জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ

অমৃতসরের কাছে ধোবি ঘাটে গত শুক্রবার মর্মান্তিক রেল দুর্ঘটনা কেড়ে নিয়েছে ৬১টি প্রাণ। এখনও হাসপাতালে চিকিৎসাধীন অনেকে। এই ঘটনায় রাবণ দহন অনুষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে রবিবার ঘটনাস্থলের কাছে রেল অবরোধ করেন স্থানীয়রা। রেল অবরোধকে কেন্দ্র করে স্তব্ধ হয়ে যায় ওই লাইনে ট্রেন চলাচল। খবর পেয়ে পুলিশ লাইন থেকে অবরোধকারীদের হঠাতে গেলে শুরু হয় খণ্ডযুদ্ধ। জনতা-পুলিশ খণ্ডযুদ্ধে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা।

অমৃতসরের কাছে যোধা ফটক রেলগেটে জনতার সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ, ছবি – আইএএনএস

কখনও পুলিশ তেড়ে গেছে অবরোধকারীদের দিকে। কখনও পাল্টা বৃষ্টির মত পাথর উড়ে এসেছে পুলিশের দিকে। ফলে পুলিশকেও পিছু হঠতে হয়েছে। জনতার ছোঁড়া পাথরের আঘাতে ২ পুলিশকর্মী জখম হন। অবরোধের জেরে ২৯টি ট্রেন বাতিল হয়। এদিকে অবরোধকারীরা অনড়। তাঁদের দাবি মানা না হলে এমন অবরোধ চলতেই থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

ধস, তুষারপাতে হারাল পথ, আটকে পড়া ১৪০০ জনকে উদ্ধার করল ভারতীয় সেনা

মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে সব মানুষকে সরিয়ে আনতে পারল ভারতীয় সেনা। অবশ্যই বড় সাফল্য। এতগুলো…

April 10, 2026

ভোটকেন্দ্রে ভোটারদের অভ্যর্থনা, শাড়ি পরে এগিয়ে এল রোবট

ভোটাররা ভোট দিতে ভোটকেন্দ্রে হাজির হচ্ছেন। তাঁদের দিকে এগিয়ে আসছে একটি রোবট। রোবটের পরনে রয়েছে…

April 10, 2026

সাদা হয়ে গেল নর্মদা নদীর জল, ঢালা হল ১১ হাজার লিটার দুধ

নর্মদা নদী দেশের অন্যতম পবিত্র নদী। সেই নদীর জলে মিশল ১১ হাজার লিটার দুধ। সাদা…

April 10, 2026

ভারতের বিখ্যাত দ্বীপে পাওয়া গেল ১৫০০ বছরের টি দর্শন পুরনো জলাধার

এই দ্বীপে সারাদিনই পর্যটকদের ভিড় লেগে থাকে। জল পার করে এখানে পৌঁছন পর্যটকরা। সেই ব্যস্ত…

April 9, 2026

রাস্তায় গুটখার পিক ফেলার জের, জল দিয়ে সাফ করতে হল পর্যটকদের

প্রতিবেশি দেশে গিয়ে গুটখার পিক ফেলায় সে দেশের নাগরিকের প্রবল কটুকথার মুখে ভারতীয় পর্যটক। জল…

April 9, 2026

ভারতের আর্থিক বৃদ্ধিকে এগিয়ে নিয়ে যেতে ঢেলে সাজছে রেল, পাখির চোখ ২০৩০

ভারতের আর্থিক বৃদ্ধিকে তরান্বিত করতে এবার বড় ভূমিকা নিচ্ছে রেল। ২০৩০-এর লক্ষ্যপূরণকে পাখির চোখ করেছে…

April 9, 2026