প্রতীকী ছবি
প্রেমঘটিত সম্পর্ক তৈরির অপবাদের জেরে নিজের পুরুষাঙ্গ কেটে নিলেন ৪৫ বছর বয়সী এক সাধু। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বান্দা জেলায়। স্থানীয় গ্রামের মানুষজন ওই সাধুকে গ্রামের মহিলাদের সঙ্গে প্রেমঘটিত সম্পর্ক তৈরি করার অপবাদ দিতেন বলে অভিযোগ।
পুলিশ জানিয়েছে, কামসিন গ্রামে রাস্তার ধারে সরকারি জমিতে ওই সাধু ওরফে ময়দানি বাবা অনেক দিন ধরেই একটি ঝুপড়ি বানিয়ে বসবাস করছিলেন। গত বৃহস্পতিবার গ্রামের কিছু লোক এসে ওই সাধুকে গ্রামের মহিলাদের সঙ্গে প্রেমঘটিত সম্পর্ক তৈরির চেষ্টার অপবাদ দেন বলে অভিযোগ। ওই সাধুকে হেনস্থা করা হয় বলেও অভিযোগ। ঘটনায় ব্যথিত ওই সাধু এরপর ব্লেড দিয়ে নিজের গোপনাঙ্গ কেটে ফেলেন। সাধুর গোপনাঙ্গের প্রায় ৪০ শতাংশ তাঁর শরীর থেকে আলাদা হয়ে গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।
ওই সাধু পুলিশের কাছে ২ জনের বিরুদ্ধে তাঁর ওপর মানসিক নির্যাতন করার অভিযোগ জানিয়েছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
গানের জগতে তারকা পতন। চলে গেলেন আশা ভোঁসলে। বয়স হয়েছিল ৯২ বছর। মুম্বইয়ের একটি হাসপাতালে…
কন্যা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
তুলা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…