National

১৫০ টাকার জন্য খুন ব্যবসায়ী

১৫০ টাকার একটা টিশার্ট। সেই টিশার্টকে কেন্দ্র করে বচসা। তা থেকে মৃত্যু। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বান্দা জেলার দেহাত কোতোয়ালির লামা গ্রামে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার লাল ভরত কুমার পাল সাংবাদিকদের জানিয়েছেন যে গত ১১ অক্টোবর সন্ধ্যাবেলা লামা গ্রামের অধিবাসী পেশায় ইট ব্যবসায়ী মোহন বর্মা নেশাগ্রস্ত অবস্থায় এলোপাথাড়ি গালমন্দ করছিলেন। তিনি গালমন্দ করতে করতে কাছেই তাস খেলার আসরে হাজির হন। সেখানে অনুপ প্রজাপতি নামে এক ব্যক্তির সঙ্গে মোহন বর্মার হাতাহাতি হয়। অনুপ প্রজাপতি ওরফে বাবুর সঙ্গে হাতাহাতির সময় মোহনের টিশার্ট ছিঁড়ে যায়।

ঘটনার কিছু সময় পর বাবু তাসের আসর থেকে বাড়ি ফেরত যাওয়ার সময় মোহন তার পিছু ধাওয়া করেন। তিনি ছিঁড়ে যাওয়া টিশার্টের দাম দিতে বলেন বাবুকে। এরফলে অনুপ প্রজাপতি ও মোহন বর্মার মধ্যে ফের একবার বিবাদ শুরু হয়। অভিযোগ, অনুপ সেই সময় মোহনের গলায় থাকা গামছা ধরে টান দেয়। এরফলে মৃত্যু হয় ৪৬ বছর বয়সী মোহন বর্মার।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানিয়েছেন যে ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন অনুপের বাবা রামকিশোর। সে ঘটনার আকস্মিকতায় ভয় পেয়ে যায়। ছেলে বাবুকে খুনের দায় থেকে বাঁচাতে রামকিশোর মৃত মোহন বর্মার দেহ হাত-পা বেঁধে স্থানীয় অনিল মিশ্রের নিজস্ব নলকূপের জলের ট্যাঙ্কে ফেলে দেয়। পরে দেহ উদ্ধার হলে মোহন বর্মার ভাই অজ্ঞাত পরিচয় আততায়ীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলে আসল তথ্য জানতে পারে। সেই সূত্র ধরে অনুপ প্রজাপতিকে গ্রেফতার করা হয়। তার বাবা রামকিশোর পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। অনুপ পুলিশের কাছে নিজের অপরাধ স্বীকার করেছে বলে দাবি পুলিশের।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

খারাপ কথা বললেই ৫০০ টাকা জরিমানা, সম্মানজনক আচরণে জোর দিল এই গ্রাম

সম্মানজনক আচরণের বিকাশে পথ দেখাল একটি গ্রাম। এখানে খারাপ কথা বললেই ৫০০ টাকা জরিমানা। না…

April 12, 2026

ক্লান্তি ও বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি আশা ভোঁসলে, জানালেন তাঁর নাতনি

কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে হাসপাতালে ভর্তি। সংবাদ সংস্থা জানায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। যদিও আশার…

April 11, 2026

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আশা ভোঁসলে

ভারতীয় সুরের জগতের উজ্জ্বলতম তারকা আশা ভোঁসলে হাসপাতালে ভর্তি। হৃদরোগে আক্রান্ত আশা ভোঁসলে হাসপাতালে চিকিৎসাধীন।…

April 11, 2026

কম দামে বিক্রি হচ্ছে আম, পশ্চিম এশিয়ার পরিস্থিতির জের আমের বাজারেও

পশ্চিম এশিয়ার পরিস্থিতি সরাসরি প্রভাব ফেলেছে ভারতের আমের বাজারে। যা আবার ভারতের একাংশের বাজারে আমের…

April 11, 2026

মহাকাশে ভারতের মানুষ পাঠানোর আগে কি কি পদক্ষেপ নেওয়া হবে, জানালেন ইসরোর চেয়ারম্যান

ভারত মহাকাশে মানুষ পাঠাতে চলেছে। সেই গগনযানের ২০২৭ সালে মানুষ নিয়ে পাড়ি দেওয়ার কথা। তার…

April 11, 2026

৬১ দিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে উপকূলে মাছ ধরা

এবার ৬১ দিনের জন্য এক রাজ্য বন্ধ করতে চলেছে মাছ ধরা। সমুদ্র উপকূল ধরে মাছ…

April 11, 2026