National

নবমীর দিন ২টি দুর্ঘটনায় মৃত ৬

মহানবমীর দিন দুটি পৃথক দুর্ঘটনা কেড়ে নিল ৬টি প্রাণ। আহত ১। দুর্ঘটনা ২টি ঘটেছে বিহারের পাটনা ও ভোজপুর জেলায়। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ২টো নাগাদ পাটনার রূপসপুর থানা এলাকার রুকনপুরা ফ্লাইওভারের ওপর দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় বাইকে সওয়ার ২ যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। অপর ২ যুবককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে ১ জনের মৃত্যু হয়। অন্য যুবকের অবস্থাও আশঙ্কাজনক। প্রবল গতিতে বাইক নিয়ে ভুল লেন এ ঢুকে পড়াকেই দুর্ঘটনার কারণ বলে মনে করছে পুলিশ। মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।

ভোজপুর জেলায় অপর একটি সড়ক দুর্ঘটনায় বাইকে সওয়ার ৩ যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, ওই ৩ যুবক বাইকে করে দুর্গাপুজো উপলক্ষে আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে ফিরছিলেন। সেই সময় একটি গাড়ির সঙ্গে বাইকটির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১ যুবকের। অপর ২ যুবককে গুরুতর আহত অবস্থায় পাটনা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁদের মৃত্যু হয়। মৃতদেহগুলি পুলিশ ময়নাতদন্তে পাঠিয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী গাড়িটির কোনও খোঁজ পাওয়া যায়নি।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

ক্লান্তি ও বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি আশা ভোঁসলে, জানালেন তাঁর নাতনি

কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে হাসপাতালে ভর্তি। সংবাদ সংস্থা জানায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। যদিও আশার…

April 11, 2026

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আশা ভোঁসলে

ভারতীয় সুরের জগতের উজ্জ্বলতম তারকা আশা ভোঁসলে হাসপাতালে ভর্তি। হৃদরোগে আক্রান্ত আশা ভোঁসলে হাসপাতালে চিকিৎসাধীন।…

April 11, 2026

কম দামে বিক্রি হচ্ছে আম, পশ্চিম এশিয়ার পরিস্থিতির জের আমের বাজারেও

পশ্চিম এশিয়ার পরিস্থিতি সরাসরি প্রভাব ফেলেছে ভারতের আমের বাজারে। যা আবার ভারতের একাংশের বাজারে আমের…

April 11, 2026

মহাকাশে ভারতের মানুষ পাঠানোর আগে কি কি পদক্ষেপ নেওয়া হবে, জানালেন ইসরোর চেয়ারম্যান

ভারত মহাকাশে মানুষ পাঠাতে চলেছে। সেই গগনযানের ২০২৭ সালে মানুষ নিয়ে পাড়ি দেওয়ার কথা। তার…

April 11, 2026

৬১ দিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে উপকূলে মাছ ধরা

এবার ৬১ দিনের জন্য এক রাজ্য বন্ধ করতে চলেছে মাছ ধরা। সমুদ্র উপকূল ধরে মাছ…

April 11, 2026

মেষ রাশির নববর্ষের সপ্তাহটা কেমন কাটবে, ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 11, 2026