National

হাতি থেকে পড়ে গেলেন ডেপুটি স্পিকার

তাঁর সমর্থকেরা তাঁকে হাতির পিঠে চড়িয়েছিলেন। সকলে চেলেছিলেন তিনি হাতির পিঠে চেপে শোভাযাত্রায় অংশগ্রহণ করুন। সমর্থকদের ইচ্ছে। তাই আর না করতে পারেননি অসম বিধানসভার নবনির্বাচিত ডেপুটি স্পিকার কৃপানাথ মাল্লা। চড়ে বসেছিলেন হাতির পিঠে। ডেপুটি স্পিকারের জন্য হাতির পিঠে পাতা হয়েছিল সুন্দর আসন। কিন্তু হাতি রাস্তার ধারের ঘাস জমি থেকে নড়েচড়ে রাস্তায় উঠতে যেতেই কেলেঙ্কারি। বাঁ দিক দিয়ে হড়কে হাতির পিঠ থেকে সোজা রাস্তার ধারে পড়ে গেলেন কৃপানাথ মাল্লা।

কপাল জোড়ে বেঁচেও গেলেন। কারণ তাঁর কাছ দিয়েই হাতির পা চলে যায়। নেতাকে এভাবে পড়ে যেতে দেখে বিজেপি কর্মীসমর্থকেরা ছুটে যান। ধরে দাঁড় করান তাঁকে। সকলেই জানতে চেষ্টা করেন তাঁর লাগেনি তো? তার উত্তরে হাসি মুখেই কৃপানাথ মাল্লা সকলকে আশ্বস্ত করেন তাঁর লাগেনি। তিনি ঠিক আছেন।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026