National

ভাড়া নিয়ে বচসা, অটোচালককে মারল যাত্রী

রবিবার রাতে একটি অটো ভাড়া করেছিল ৪ যুবক। দিল্লির খানপুর থেকে কনট প্লেস পর্যন্ত যাওয়ার কথা স্থির হয়। কিন্তু রাস্তায় রাতের জন্য অতিরিক্ত ভাড়া চান অটোচালক জাহাঙ্গীর আলম। এই নিয়ে বচসা শুরু হয় ওই ৪ যুবক ও অটোচালকের মধ্যে। পুলিশ জানাচ্ছে, অটোচালকের সঙ্গে বচসা চলাকালীনই এক যুবক আচমকা জাহাঙ্গীর আলমের ওপর ছুরি নিয়ে হামলা করে। কুপিয়ে রক্তাক্ত করে দেয় তাঁকে।

রাত সাড়ে ১১টা নাগাদ পুলিশের একটি টহলদারি মোটরবাইক কস্তুরবা গান্ধী রোড ধরে যাচ্ছিল। সেইসময়ে অটোরিকশার মধ্যে জাহাঙ্গীর আলমকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় পুলিশ। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসা চলাকালীনই তাঁর মৃত্যু হয়।

এদিকে অটোচালকের দেহ যখন পুলিশ উদ্ধার করে ঠিক তখনই তাদের কাছে ফোন আসে যে হত্যাকারী যুবককে ধরে ফেলেছে স্থানীয় মানুষ। পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে। তার কাছ থেকে রক্তাক্ত ছুরিটি উদ্ধার হয়েছে। তবে ওই যুবককে পাকড়াও করা গেলেও বাকিরা পলাতক। পুলিশ তাদের খোঁজ শুরু করেছে।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026