National

পালিয়ে বিয়েতে রাজি নয় প্রেমিকা, গলায় দড়ি দিল প্রেমিক!

২ বছর ধরে পাড়ারই এক কিশোরীর‌ সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে উঠেছিল। মেয়েটির সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখত ২০ বছরের ওই তরুণ। আর তর সয়নি ওই তরুণের। গত শুক্রবার রাতে সে বছর ১৬-র ওই কিশোরীর বাড়িতে হাজির হয়। তাকে তখনই তার সঙ্গে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। পালিয়ে গিয়ে বিয়ে করতে চায় ওই কিশোরীকে। কিন্তু পালিয়ে বিয়ের প্রস্তাবে রাজি হয়নি ওই কিশোরী।

বেশ কিছুক্ষণ বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ তরুণ এরপর কিশোরীকে অন্য কাজে পাঠিয়ে ঘর বন্ধ করে ওই কিশোরীরই ওড়না দিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। গাজিয়াবাদের একটি বাড়ি থেকে তরুণের দেহ উদ্ধারের পর পুলিশকে এমনই জানায় ওই কিশোরী।

যদিও ওই কিশোরী বা তার পরিবারের কথা মানতে নারাজ মৃত তরুণের বাড়ির লোকজন। তাঁদের অভিযোগ, কোনও আত্মহত্যা নয়, তাঁদের ছেলেকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে খুন করেছে ওই কিশোরীর বাড়ির লোকজন। এতে ওই কিশোরীরও হাত রয়েছে। পরে দেহ ঝুলিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই পরবর্তী পদক্ষেপ করবে পুলিশ।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026